Subject মেন্যুর অধীনে অ্যাসাইন টু স্টুডেন্টস অপশনটি ব্যবহার করে অ্যাডমিনরা শিক্ষার্থীদের জন্য সকল প্রয়োজনীয় বিষয় বরাদ্দ করতে পারেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়:

১. গ্রুপ নির্বাচন: একটি টগল বাটন রয়েছে, ‘হ্যাজ গ্রুপস’ (Has groups)। যদি ক্লাসটিতে বিষয়ভিত্তিক গ্রুপ (যেমন: বিজ্ঞান, মানবিক) থাকে, তবে এটি চেক করে নিচে গ্রুপ (Group) নির্বাচন করতে হয়।
২. ক্লাস নির্বাচন: এরপর ক্লাস (Class) নির্বাচন করতে হয়।
৩. বিষয় নির্বাচন: সিলেক্ট সাবজেক্টস (Select Subjects) অপশন থেকে অ্যাডমিন এই ক্লাস বা গ্রুপের জন্য প্রযোজ্য বিষয়গুলো নির্বাচন করেন।
৪. বরাদ্দকরণ: সমস্ত নির্বাচন সম্পন্ন হওয়ার পর, প্রসিড (Proceed) বোতামে ক্লিক করলে পরবর্তী ধাপে যাওয়া যায়, যেখানে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এই বিষয়গুলো বরাদ্দ করা হয়।
