এডুমেশন-এ তালিকাভুক্ত যেকোনো ছাত্র বা ছাত্রীর পরীক্ষার ফল বিস্তারিতভাবে দেখার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। “Students”-এর তালিকায় প্রতিটি ছাত্র-ছাত্রীর নামের ডানদিকে Actions ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এই “See exam report” অপশনটি দেখা যায়।

স্ক্রিনশটে লাল রঙ দিয়ে এই “See exam report” অপশনটি বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। অ্যাডমিন যখন এই অপশনটিতে ক্লিক করেন, তখন একটি পপ-আপ অপশন সামনে আসে। এখানে অ্যাডমিনকে প্রথমে Class ও Sections নির্বাচন করতে হয়। এরপর, কোন সময়ের মধ্যেকার পরীক্ষার রিপোর্ট দেখতে চান, সেই শুরুর তারিখ এবং শেষের তারিখ নির্বাচন করতে হয়।

সমস্ত তথ্য সঠিকভাবে নির্বাচন করার পর “Get exam report” বাটনটিতে ক্লিক করতে হয়। এডুমেশন তখন সেই ছাত্র বা ছাত্রীর নির্বাচিত সময়ের পরীক্ষার বিস্তারিত রিপোর্ট (যেমন: Full Marks, Obtained Marks) দেখায়। এই রিপোর্টটি নিচে থাকা “Print” বাটন ব্যবহার করে প্রিন্ট করা বা “Send Report (SMS)” বাটন ব্যবহার করে সরাসরি অভিভাবকের নম্বরে পাঠানো যেতে পারে।

