Edit

অল এক্সাম টাইপস তালিকায় কোনো পরীক্ষার ধরণকে সংশোধন করার জন্য এডিট (Edit) পেন্সিল আইকনে ক্লিক করলে ‘এডিট এক্সাম টাইপ’ (Edit Exam Type) শিরোনামে একটি নতুন অপশন উপস্থিত হয়। এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিন পূর্বনির্ধারিত পরীক্ষার ধরণের তথ্য সংশোধন করতে পারেন।

পরীক্ষার ধরনের তথ্য পরিবর্তন।
চিত্রঃ পরীক্ষার ধরনের তথ্য পরিবর্তন।

এডিট করার জন্য শুধুমাত্র নাম (Name) ইনপুট ফিল্ডটি দৃশ্যমান। অ্যাডমিন এই ইনপুট ফিল্ডে পরীক্ষার ধরণের নাম পরিবর্তন করে তা নতুনভাবে এডুমেশন অ্যাপে সংরক্ষণ করতে পারেন। নাম সংশোধন করার পর সেভ (Save) বোতামে ক্লিক করলে পরিবর্তনটি কার্যকর হয়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *