এডুমেশন-এর এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিনরা তালিকাভুক্ত যেকোনো ছাত্র বা ছাত্রীর উপস্থিতির রিপোর্ট দেখতে পান। “Students”-এর তালিকায় প্রতিটি ছাত্র-ছাত্রীর নামের ডানদিকে Actions ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দুটি উপস্থিতি সংক্রান্ত অপশন দেখা যায়।

প্রথম অপশনটি হলো “Show attendance (scheduled) report”। এটি ব্যবহার করে অ্যাডমিন কোনো নির্দিষ্ট সময়ের ক্লাস রুটিন বা শিডিউল অনুযায়ী উপস্থিতি রিপোর্ট দেখতে পারেন। অর্থাৎ, রুটিন অনুযায়ী কতগুলো ক্লাস ছিল এবং ছাত্র বা ছাত্রী সেগুলোর মধ্যে কতগুলোতে উপস্থিত ছিল, সেই হিসাব এই রিপোর্টে পাওয়া যায়।

দ্বিতীয় অপশনটি হলো “Show attendance (daily) report”। এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিন কোনো নির্দিষ্ট দিনের দৈনিক উপস্থিতির রিপোর্ট দেখতে পারেন। অ্যাডমিন এই অপশনগুলো ব্যবহার করে প্রতিটি ছাত্র বা ছাত্রীর ক্লাসে উপস্থিতির বিস্তারিত তথ্য সহজে যাচাই করতে পারেন।
