Update Students Marks

অল এক্সামস তালিকায় প্রতিটি প্রধান পরীক্ষার ডানদিকে অ্যাকশন কলামে একটি পেন্সিল আইকন (Edit icon) রয়েছে, যা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রবেশ ও সংশোধন করার জন্য ব্যবহৃত হয়। এটি পূর্বে আলোচিত ‘আপডেট মার্কস’ (যোগ চিহ্ন) অপশনের মতো, তবে এটি শিক্ষার্থী-ভিত্তিক নম্বর ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয়।

শিক্ষার্থীর নম্বর প্রদান।
চিত্রঃ শিক্ষার্থীর নম্বর প্রদান।

পেন্সিল আইকনে ক্লিক করার পর ‘স্টুডেন্টস মার্কস’ (Students Marks) শিরোনামে একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হয়। এই পৃষ্ঠার উপরে পরীক্ষার নাম, ক্লাস, সেকশন, গ্রুপ এবং পরীক্ষার ধরণ (Exam Type) নির্বাচন করতে হয়। নির্বাচিত পরীক্ষার ধরণের সাথে সম্পর্কিত মোট নম্বর (Associated Marks) এখানে দেখা যায়।

শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সংরক্ষণ।
চিত্রঃ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সংরক্ষণ।

নীচের তালিকায় সেই সেকশনের সকল শিক্ষার্থীর নাম (Student Name) এবং রোল নম্বর (Student Roll) দেখা যায়। অ্যাডমিন প্রতিটি শিক্ষার্থীর নামের পাশে থাকা Marks কলামে তাদের প্রাপ্ত নম্বর ইনপুট করেন। নম্বর ইনপুট করার পর সেভ (Save) বোতামে ক্লিক করে ফলাফল এডুমেশন অ্যাপে সংরক্ষণ করা হয়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *