Dashboard

ড্যাশবোর্ড হলো আপনার এডুমেশন অ্যাডমিন প্যানেলের প্রধান স্ক্রিন। অ্যাপে ঢোকার সাথে সাথেই আপনি এটি দেখতে পাবেন। এখানে আপনি আপনার প্রতিষ্ঠান পরিচালনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি দ্রুত চিত্র দেখতে পারবেন।

অ্যাডমিন ড্যাশবোর্ড।
চিত্রঃ অ্যাডমিন ড্যাশবোর্ড।

ড্যাশবোর্ডের সবার উপরে তিনটি জরুরি তথ্য কার্ড আকারে থাকে। প্রথমটি দেখায় আজকে কতজন নতুন ভর্তি হলো (Admissions today)। এর ঠিক পরের কার্ডে থাকে আজকের মোট আয় (Income today) এবং তৃতীয় কার্ডটি আজকের মোট খরচ (Expense today) প্রদর্শন করে। আপনি এই কার্ডগুলোতে ক্লিক করে সেই দিনের ভর্তি, আয় বা খরচের সব বিস্তারিত তালিকা দেখতে পারবেন।

স্ক্রিনের মাঝখানে আপনি দুটি আলাদা তালিকা দেখতে পাবেন—একটি হলো আজকের আয় (Today’s Incomes), যেখানে টাকা জমা দেওয়ার বিবরণ এবং পরিমাণের হিসাব থাকে। অন্যটি হলো আজকের খরচ (Today’s Expenses), যেখানে আজকের দিনে করা সব খরচের তথ্য দেওয়া থাকে।

এছাড়াও, এই স্ক্রিনে আপনি আসন্ন ক্লাসের সময়সূচী (Upcoming Class Schedules) দেখতে পাবেন। এখানে কোন ক্লাস কখন হবে, ক্লাসের নাম ও সময়সহ সেই তালিকা দেওয়া থাকে। আর ডানদিকে সাম্প্রতিক নোটিশসমূহ (Latest Notices) অংশে প্রতিষ্ঠান থেকে দেওয়া জরুরি ঘোষণাগুলোর একটি ছোট তালিকা দেখানো হয়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *