অল সিজিপিএ ভার্সনস তালিকায় প্রতিটি সিজিপিএ স্কেলের ডানদিকে অ্যাকশন কলামে লাল চিহ্নিত চোখের আইকন (View) এবং পেন্সিল আইকন (Edit) অপশনগুলো দৃশ্যমান। এই অপশনগুলো ব্যবহার করে অ্যাডমিনরা সিজিপিএ ভার্সন সংক্রান্ত তথ্য দেখতে এবং তা সংশোধন করতে পারেন।

- ভিউ (View) অপশন: এই চোখের আইকনে ক্লিক করলে তৈরি করা সিজিপিএ স্কেলের বিস্তারিত গ্রেডিং কাঠামো প্রদর্শিত হয়।
- এডিট (Edit) অপশন: এই পেন্সিল আইকনে ক্লিক করলে সিজিপিএ ভার্সনটির তথ্য সংশোধনের জন্য নতুন একটি অপশন উপস্থিত হয়। এই অপশন ব্যবহার করে অ্যাডমিন স্কেলের নাম বা কাঠামো পরিবর্তন করে এডুমেশন অ্যাপে তা পুনরায় সংরক্ষণ করতে পারেন।
