Add New

Class Schedules মেন্যুর অধীনে অ্যাড নিউ অপশনটি ব্যবহার করে অ্যাডমিনরা ক্লাসের সময়সূচি বা রুটিন তৈরি ও সংরক্ষণ করতে পারেন। উপরে একটি নোটিশ দেখা যাচ্ছে যে, ক্লাস শিডিউল তৈরি করার জন্য ক্লাস (Class) এবং সেকশন (Section) অবশ্যই আগে তৈরি থাকতে হবে

শ্রেণি সময়সূচী তৈরি।
চিত্রঃ শ্রেণি সময়সূচী তৈরি।

এই অপশনে নিম্নলিখিত তথ্যগুলো পূরণ করতে হয়:

  • ক্লাস টাইটেল (Class Title): ক্লাসের শিরোনাম, যেমন: ‘e.g. Special Relativity’।
  • ক্লাস নাম্বার (Class Number): ক্লাস বা লেকচার নম্বর, যেমন: ‘e.g. 4’।
  • ক্লাস (Class) এবং সেকশন (Section): ক্লাস এবং সেকশন ড্রপডাউন মেন্যু থেকে নির্বাচন করতে হয়।
  • ক্লাস টাইম (Class Time): ক্লাস শুরুর নির্দিষ্ট সময় এখানে দিতে হয়।

প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর, নিচে থাকা সেভ (Save) বোতামে ক্লিক করলেই নতুন ক্লাস শিডিউল বা সময়সূচিটি এডুমেশন অ্যাপে সফলভাবে যুক্ত হয়ে যায়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *