অ্যাডমিন যখন Class Schedules > All Schedules তালিকা থেকে কোনো নির্দিষ্ট ক্লাসের ডানদিকে থাকা অ্যাটেন্ডেন্স আইকনে (Attendance Icon) ক্লিক করেন, তখন এই ক্লাসটি সংশ্লিষ্ট উপস্থিতির তথ্য রেকর্ডের জন্য প্রস্তুত হয়।

এই আইকনে ক্লিক করার পর ‘স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স’ (Students Attendance) শিরোনামে একটি তালিকা ভেসে ওঠে, যেখানে ক্লাসের প্রতিটি শিক্ষার্থীর নাম ও রোল নম্বর দেওয়া থাকে। ডিফল্টভাবে, প্রতিটি শিক্ষার্থীর স্ট্যাটাস ‘প্রেজেন্ট’ (Present) হিসেবে চিহ্নিত করা থাকে।

শিক্ষক বা অ্যাডমিন অনুপস্থিত (Absent) শিক্ষার্থীদের জন্য ম্যানুয়ালি স্ট্যাটাস পরিবর্তন করতে পারেন। তালিকা শেষে উপরে ও নিচে দুটি সেভ (Save) বোতাম রয়েছে, যা ক্লিক করলে ক্লাসটির উপস্থিতির তথ্য এডুমেশন অ্যাপে সফলভাবে সংরক্ষিত হয়ে যায়।
