এডুমেশন-এর এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিনরা তৈরি করা সমস্ত এসএমএস ক্যাম্পেইনের তালিকা দেখতে পারেন। যেসব ক্যাম্পেইন তৈরি করা হয়েছে, সেগুলোর শিরোনাম (Title), সেটি কোন Category (বিভাগ)-এর জন্য তৈরি করা হয়েছে, তাতে মোট কতজন গ্রাহক (Total Contacts) অন্তর্ভুক্ত আছে এবং কবে এটি তৈরি করা হয়েছে (Date), সেই তথ্য এই তালিকাভুক্ত থাকে।

যখন অ্যাডমিন “SMS Campaign” মেনুর অধীনে থাকা “Archive” উপ-মেন্যুতে ক্লিক করেন, তখন এই সমস্ত ক্যাম্পেইনের তালিকাটি সামনে আসে। এটি অ্যাডমিনকে পূর্বে চালানো সমস্ত প্রচারমূলক কার্যক্রম পর্যালোচনা করতে সাহায্য করে।
