অল নোটিসেস তালিকা থেকে কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ সংশোধন করার জন্য এডিট (Edit) আইকনে ক্লিক করলে ‘নোটিশ ইনফরমেশন’ (Notice Information) শিরোনামে একটি নতুন অপশন প্রদর্শিত হয়। এই অপশন ব্যবহার করে অ্যাডমিন পূর্বনির্ধারিত নোটিশের ক্লাস (Class), সেকশন (Section), টাইটেল (Title), এবং ডেসক্রিপশন (Description)-এর তথ্য পরিবর্তন করতে পারেন।

এই অপশনে ক্লাস এবং সেকশন ইনপুট ফিল্ডগুলোতে পূর্বের মানগুলো প্রদর্শিত হয়, যা এখন সংশোধন করা সম্ভব। একইসাথে, ডেসক্রিপশন অংশে নোটিশের বিস্তারিত বিবরণ সংশোধন করা যায়। সমস্ত তথ্য পরিবর্তন করার পর লাল চিহ্নিত সেভ (Save) বোতামে ক্লিক করলে সংশোধিত বিজ্ঞপ্তিটি এডুমেশন অ্যাপে সংরক্ষিত হয়ে যায়।

