Edit

অল এক্সামস অপশনের তালিকায় প্রতিটি পরীক্ষার ডানদিকে অ্যাকশন কলামে একটি এডিট আইকন (পেন্সিলের মতো দেখতে) রয়েছে। এই আইকনে ক্লিক করে অ্যাডমিন যেকোনো পরীক্ষার নির্ধারিত তথ্য পরিবর্তন করতে পারেন।

ক্লাস-টেস্ট তথ্য পরিবর্তন।
চিত্রঃ ক্লাস-টেস্ট তথ্য পরিবর্তন।

এডিট আইকনে ক্লিক করার পর ‘এক্সাম ইনফরমেশন’ (Exam Information) শিরোনামে একটি নতুন অপশন উপস্থিত হয়। এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিন নিম্নলিখিত তথ্যগুলো সংশোধন করতে পারেন:

  • পরীক্ষার নাম (Exam Name): পরীক্ষার শিরোনাম।
  • পূর্ণ নম্বর (Full Marks): পরীক্ষার জন্য নির্ধারিত মোট নম্বর।
  • ক্লাস (Class) এবং সেকশন (Section): ক্লাস ও সেকশনের নাম যা স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয়।
  • তারিখ ও সময় (Date Time): পরীক্ষা শুরুর নির্দিষ্ট তারিখ ও সময়, যা ক্যালেন্ডার আইকন ব্যবহার করে পরিবর্তন করা যায়।
পরিবর্তিত তথ্য সংরক্ষণ।
চিত্রঃ পরিবর্তিত তথ্য সংরক্ষণ।

পরিবর্তন করার পরে সেভ (Save) বোতামে ক্লিক করলেই পরীক্ষার নতুন তথ্য এডুমেশন অ্যাপে সফলভাবে সংরক্ষিত হয়ে যায়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *