Generate a Bill

এডুমেশন-এ তালিকাভুক্ত শিক্ষক বা স্টাফের মতো অন্যান্য ব্যবহারকারীর জন্য নতুন বিল বা মাসিক পাওনা তৈরি করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। “All Users”-এর তালিকায় প্রতিটি ব্যবহারকারীর নামের ডানদিকে Actions ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এই “Generate bill” অপশনটি দেখা যায়।

ব্যবহারকারীর জন্য বিল তৈরি।
চিত্রঃ ব্যবহারকারীর জন্য বিল তৈরি।

স্ক্রিনশটে লাল রঙ দিয়ে এই “Generate bill” অপশনটি বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। অ্যাডমিন যখন এই অপশনটিতে ক্লিক করেন, তখন একটি পপ-আপ অপশন সামনে আসে। এখানে ব্যবহারকারীর নামধরন আগে থেকেই উল্লেখ করা থাকে। অ্যাডমিনকে শুধু Amount ঘরে পাওনা টাকার পরিমাণ এবং Month ঘরে কোন মাসের জন্য বিলটি তৈরি করা হচ্ছে, তা নির্বাচন করতে হয়।

বিল তৈরি সম্পন্ন।
চিত্রঃ বিল তৈরি সম্পন্ন।

সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচে থাকা “Save” বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীর জন্য বিলটি এডুমেশন-এ অন্তর্ভুক্ত হয়ে যায়। এই সুবিধাটি কর্মচারীদের মাসিক পাওনার হিসাব তৈরি করতে সাহায্য করে।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *