Section Income Reports

এডুমেশন-এর এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিনরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন সেকশন থেকে আসা আয়ের হিসাব দেখতে পান। এই রিপোর্টে শুধুমাত্র আয়ের তথ্যগুলো দেখানো হয়, যার ফলে কোন সেকশন থেকে কত টাকা আয় হচ্ছে, তা সহজে বোঝা যায়।

শাখা ভিত্তিক আয় বিবরণী।
চিত্রঃ শাখা ভিত্তিক আয় বিবরণী।

রিপোর্ট তৈরি করার জন্য অ্যাডমিনকে প্রথমে দুটি তারিখ নির্বাচন করতে হয়—একটি শুরুর তারিখ এবং অন্যটি শেষের তারিখ। স্ক্রিনশটে লাল রঙ দিয়ে চিহ্নিত এই দুটি তারিখের ঘরগুলোর ঠিক পাশে কোন সেকশনের রিপোর্ট দেখতে চান, সেই অপশনটিও থাকে। অ্যাডমিন এখান থেকে একটি নির্দিষ্ট সেকশন বেছে নিতে পারেন অথবা সব সেকশনের রিপোর্ট একসঙ্গে দেখার জন্য “All” নির্বাচন করতে পারেন।

নির্দিষ্ট তারিখের শাখা ভিত্তিক আয় বিবরণী।
চিত্রঃ নির্দিষ্ট তারিখের শাখা ভিত্তিক আয় বিবরণী।

তারিখ ও সেকশন নির্বাচন করার পর পাশে থাকা “Get Report” বাটনটিতে ক্লিক করতে হয়। এডুমেশন সঙ্গে সঙ্গে নির্বাচিত সময়ের সমস্ত আয়ের বিস্তারিত হিসাব নিচের অংশে দেখিয়ে দেয়। একবার রিপোর্টটি তৈরি হয়ে গেলে, এর নিচে থাকা “Print” বাটনটি ব্যবহার করে পুরো রিপোর্টটি সহজেই প্রিন্ট বা পিডিএফ ফরমেটে সংরক্ষণ করা যায়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *