এডুমেশন-এ তালিকাভুক্ত যেকোনো ছাত্র বা ছাত্রীর ব্যক্তিগত এবং অভিভাবক সংক্রান্ত তথ্য পরিবর্তন করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। “Students”-এর তালিকায় প্রতিটি ছাত্র-ছাত্রীর নামের ডানদিকে Actions অংশে কলম বা পেনসিল-আকৃতির যে চিহ্নটি দেখা যায়, সেটিই হলো পরিবর্তন করার অপশন।

স্ক্রিনশটে লাল রঙ দিয়ে এই চিহ্নটিকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। অ্যাডমিন যখন এই চিহ্নিত চিহ্নটিতে ক্লিক করেন, তখন তাঁকে সেই ছাত্র বা ছাত্রীর সম্পূর্ণ ইউজার ইনফরমেশন অপশনে নিয়ে আসা হয়। এখানে ছাত্র-ছাত্রীর নাম, ফোন নম্বর, ঠিকানা, জন্মতারিখ, ইমেইল, অভিভাবকের নাম ও ফোন নম্বর—সব তথ্য পরিবর্তন করার সুযোগ থাকে।

প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা হয়ে গেলে, অপশনটির নিচে লাল রঙ দিয়ে চিহ্নিত “Save” বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার মাধ্যমে ছাত্র বা ছাত্রীর তথ্যগুলো নতুন করে এডুমেশন-এ অন্তর্ভুক্ত হয়ে যায়। এই সুবিধাটি অ্যাডমিনকে সহজে ছাত্র-ছাত্রীর তথ্যের ভুল সংশোধন করতে বা আপডেট করতে সাহায্য করে।
