Edit

অল ক্লাসেস অপশনে থাকা এই এডিট আইকনটি (পেন্সিলের মতো দেখতে) ব্যবহার করে অ্যাডমিন যেকোনো ক্লাসের তথ্য পরিবর্তন করতে পারেন। এই আইকনে ক্লিক করার পর ক্লাস ইনফরমেশন (Class Information) শিরোনামে একটি নতুন অপশন ভেসে ওঠে।

ক্লাসের বিবরণ পরিবর্তন।
চিত্রঃ ক্লাসের বিবরণ পরিবর্তন।

এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিন ক্লাসের নাম (Name), পেমেন্ট টাইপ (ওয়ানটাইম বা মান্থলি), সেকশন সংখ্যা (Number of Class) এবং ভর্তি ফি (Admission Fee) এর পরিমাণ পরিবর্তন করতে পারেন। এছাড়াও, ভর্তি ফি আবেদন করার সময়েই পরিশোধ করতে হবে কিনা, সেই সংক্রান্ত অপশনটিও এখানে পরিবর্তন করার সুযোগ থাকে। মাসিক ফি যদি প্রযোজ্য হয়, তবে মান্থলি ফি (Monthly Fee) এর পরিমাণও এখানে আপডেট করা যায়।

পরিবর্তনীয় বিবরণ সংরক্ষণ।
চিত্রঃ পরিবর্তনীয় বিবরণ সংরক্ষণ।

সমস্ত প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করার পরে, নিচে থাকা সেভ (Save) বোতামে ক্লিক করলে ক্লাসটির তথ্য এডুমেশন অ্যাপে সফলভাবে সংরক্ষিত হয়ে যায়। এই সুবিধাটি অ্যাডমিনকে প্রতিষ্ঠানের প্রয়োজনে যেকোনো সময় ক্লাসের কাঠামো বা ফি-এর নিয়ম আপডেট করার সুযোগ দেয়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *