Daily Attendances মেন্যুর অধীনে ভিউ/টেক অ্যাটেন্ডেন্সেস অপশনটি ব্যবহার করে অ্যাডমিন বা সংশ্লিষ্ট শিক্ষকগণ প্রতিদিনের ক্লাসের উপস্থিতি (Attendance) দেখতে বা রেকর্ড করতে পারেন। এটি কোনো নির্দিষ্ট তারিখের জন্য ক্লাসের উপস্থিতি রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়।

উপস্থিতি রেকর্ড করার জন্য এই অপশনে তিনটি তথ্য পূরণ করতে হয়:
- ক্লাস (Class) এবং সেকশন (Section): ড্রপডাউন মেন্যু থেকে ক্লাস এবং সেকশন নির্বাচন করতে হয়।
- তারিখ (Date): ক্যালেন্ডার আইকন ব্যবহার করে ক্লাসের নির্দিষ্ট তারিখ নির্বাচন করতে হয়।
প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর প্রোসিড (Proceed) বোতামে ক্লিক করলে, নির্বাচিত ক্লাস ও সেকশনের জন্য শিক্ষার্থীদের তালিকা প্রদর্শিত হয়।

স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স (Students Attendance) তালিকায় সেই সেকশনের সকল শিক্ষার্থীর নাম (Student Name) ও রোল নম্বর দেখা যায়। ডিফল্টভাবে, প্রতিটি শিক্ষার্থীর স্ট্যাটাস ‘প্রেজেন্ট’ (Present) হিসেবে চিহ্নিত করা থাকে। শিক্ষক বা অ্যাডমিন অনুপস্থিত (Absent) শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তন করে সেভ (Save) বোতামে ক্লিক করলে উপস্থিতি তথ্য এডুমেশন অ্যাপে সংরক্ষিত হয়।
