Send due notifications

অল সেকশনস অপশনে প্রতিটি সেকশনের ডানদিকে অ্যাকশন কলামে একটি ড্রপডাউন মেন্যু রয়েছে। এই মেন্যুতে থাকা ‘সেন্ড ডিউ নোটিফিকেশন উইথ এসএমএস’ অপশনটি ব্যবহার করে অ্যাডমিন খুব সহজে সেই নির্দিষ্ট সেকশনের শিক্ষার্থীদের কাছে বকেয়া ফি-এর বিজ্ঞপ্তি এসএমএস-এর মাধ্যমে পাঠাতে পারেন। এই অপশনটি লাল চিহ্নিত অংশে দেখা যাচ্ছে।

বকেয়া বার্তা প্রেরণ।
চিত্রঃ বকেয়া বার্তা প্রেরণ।

এই অপশনে ক্লিক করলে ‘ডিউ নোটিফিকেশন’ (Due Notification) শিরোনামে একটি নতুন অপশন ভেসে ওঠে। এখানে এছাড়াও, নিচে দেখানো পদ্ধতিতে “Exclusion Days” (বাদ দেওয়ার দিন) এর সংখ্যা যোগ করতে পারবেন। আপনি “Exclusion Days” ফিল্ডে যে ক’দিন লিখবেন, সেই ক’দিনের মধ্যে যে ছাত্রছাত্রীরা বকেয়ার যেকোনো পরিমাণ অর্থ জমা দিয়েছেন, তারা এই নোটিফিকেশন মেসেজ পাবেন না। 

এক্সক্লুশেন দিন নির্বাচন।
চিত্রঃ এক্সক্লুশেন দিন নির্ধারণ।

সকল সেটিং ঠিক করার পরে, ‘সেন্ড এসএমএস’ (Send SMS) বোতামে ক্লিক করলেই সেই সেকশনের বকেয়া থাকা শিক্ষার্থীদের অভিভাবকের কাছে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যায়। এটি বকেয়া ফি দ্রুত সংগ্রহ করতে সাহায্য করে।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *