অল শিডিউলস অপশনের তালিকায় প্রতিটি সময়সূচির ডানদিকে অ্যাকশন কলামে একটি ড্রপডাউন মেন্যু রয়েছে। এই মেন্যুতে ক্লিক করলে ‘অ্যাসাইন ক্লাস টিচার’ (Assign class teacher) অপশনটি দেখা যায়। এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিন একটি নির্দিষ্ট ক্লাসের জন্য শিক্ষক বরাদ্দ করতে পারেন।

‘অ্যাসাইন ক্লাস টিচার’ অপশনে ক্লিক করার পর ‘অ্যাসাইন ক্লাস টিচার’ (Assign Class Teacher) শিরোনামে একটি নতুন অপশন ভেসে ওঠে। এখানে ক্লাসের নাম (Class), সেকশন (Section) এবং শিডিউলটির নাম (Class Schedule Name) স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয়।

অ্যাডমিনকে এখানে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকের পারিশ্রমিকের পরিমাণ (Amount) উল্লেখ করতে হয় এবং শিক্ষকের নাম (Teacher Name) ড্রপডাউন মেন্যু থেকে নির্বাচন করতে হয়। তথ্য পূরণ করার পর সেভ (Save) বোতামে ক্লিক করলেই সেই ক্লাস শিডিউলটির জন্য শিক্ষক সফলভাবে এডুমেশন অ্যাপে বরাদ্দ হয়ে যান।
