এডুমেশন-এর এই অপশনটি ব্যবহার করে অ্যাডমিনরা এসএমএস ক্যাম্পেইনের জন্য তৈরি করা সমস্ত যোগাযোগের বিভাগ (Categories) এক জায়গায় দেখতে এবং পরিচালনা করতে পারেন।
যখন অ্যাডমিন “Contact Categories” মেনুর অধীনে থাকা “All Categories” উপ-মেন্যুতে ক্লিক করেন, তখন তালিকাভুক্ত সমস্ত বিভাগের নাম (Name), সেই বিভাগে কতজন গ্রাহক (Total Contacts) অন্তর্ভুক্ত আছে, এবং কবে বিভাগটি তৈরি করা হয়েছে (Date), সেই তথ্যগুলো সামনে আসে।

এই তালিকার ডানদিকে Actions কলামে দুটি বাটন দেখা যায়:
- বিস্তারিত দেখা বা View (চোখ-আকৃতির চিহ্ন): এই বাটনটি ব্যবহার করে নির্দিষ্ট বিভাগের অধীনে থাকা সমস্ত গ্রাহকের তালিকা দেখা যায়।
- পরিবর্তন করার অপশন (কলম চিহ্ন): এই বাটনটি ব্যবহার করে নির্দিষ্ট বিভাগের নামটি পরিবর্তন করা যায়।
এই অপশনটি অ্যাডমিনকে তাদের গ্রাহক বা যোগাযোগের তালিকা সহজে শ্রেণীভুক্ত ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
