Students in Section

অল সেকশনস অপশনে প্রতিটি সেকশনের ডানদিকে অ্যাকশন কলামে একটি বিশেষ আইকন রয়েছে, যা সেই সেকশনের অধীনে থাকা শিক্ষার্থীদের তালিকা দেখার জন্য ব্যবহৃত হয়। এই আইকনটি লাল চিহ্নিত অংশে দেখা যাচ্ছে।

শাখা ভিত্তিক শিক্ষার্থী সংখ্যা।
চিত্রঃ শাখা ভিত্তিক শিক্ষার্থী সংখ্যা।

যখন অ্যাডমিন এই আইকনে ক্লিক করেন, তখন একটি নতুন অপশন ভেসে ওঠে যার শিরোনাম থাকে অল স্টুডেন্টস (All Students)। এই তালিকায় শুধুমাত্র সেই সেকশনে অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের নাম এবং তাদের ক্লাসের নাম সিরিয়াল অনুযায়ী দেখা যায়। এই সুবিধাটি অ্যাডমিনকে কোনো নির্দিষ্ট সেকশনে কতজন শিক্ষার্থী আছে এবং তাদের অবস্থা কেমন, তা দ্রুত যাচাই করার সুযোগ দেয়।

শাখায় শিক্ষার্থীর তালিকা।
চিত্রঃ শাখায় শিক্ষার্থীর তালিকা।

এই অপশনটি থেকে অ্যাডমিন প্রতিটি শিক্ষার্থীর তথ্যের উপর কাজ করতে পারেন। তালিকার ডানদিকে অ্যাকশন কলামে থাকা আইকনগুলো ব্যবহার করে শিক্ষার্থীর সম্পূর্ণ প্রোফাইল দেখা (View) যায়, তথ্যে পরিবর্তন করা (Edit) যায় অথবা সেই সেকশন থেকে শিক্ষার্থীকে নিষ্ক্রিয় বা স্বক্রিয় (Disable/Enable) যায়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *