All Files

এডুমেশন-এ পূর্বে আপলোড করা সমস্ত ফাইলের একটি সম্পূর্ণ তালিকা দেখার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। বামদিকের “Files” মেন্যু-এর অধীনে “All Files” অপশনে ক্লিক করলেই আপলোড করা ফাইলগুলির বিস্তারিত তালিকা পাওয়া যায়। এই তালিকাটি অ্যাডমিনকে প্রতিটি ফাইলের গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখতে সাহায্য করে।

সকল ফাইলের তালিকা।
চিত্রঃ সকল ফাইলের তালিকা।

এই তালিকাটিতে প্রতিটি ফাইলের ক্রমিক সংখ্যা, File Name, কোন Class এবং Section-এর জন্য এটি অন্তর্ভুক্ত করা হয়েছে, কার দ্বারা (Added By) এবং কবে (Added At) ফাইলটি আপলোড করা হয়েছে, সেই সমস্ত বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। তালিকার ডানদিকে Actions অংশে ফাইলগুলো দেখার, এডিট করার এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে, তালিকার উপরে ডানদিকে থাকা Search অপশন ব্যবহার করে নির্দিষ্ট কোনো ফাইল সহজেই খুঁজে নেওয়া যায়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *