অল নোটিসেস তালিকায় প্রতিটি বিজ্ঞপ্তির ডানদিকে অ্যাকশনস (Actions) কলামে লাল চিহ্নিত চোখের আইকন (View) এবং ডিলিট আইকন প্রদর্শিত হয়। এই অপশনগুলো ব্যবহার করে অ্যাডমিনরা বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ দেখতে বা তা সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারেন।

ভিউ অপশনটিতে (চোখের আইকন) ক্লিক করলে নোটিশটির বিস্তারিত বিবরণ একটি নতুন অপশনে প্রদর্শিত হয়। এই অপশনে নোটিশের শিরোনাম (Title), সেটি কাদের জন্য তৈরি হয়েছে (Students), কবে তৈরি হয়েছে, এবং কোন ক্লাস ও সেকশনের জন্য প্রযোজ্য, সেই তথ্যগুলো প্রদর্শিত হয়। এছাড়াও নোটিশের সম্পূর্ণ বিবরণী (Description) এই অপশনে স্পষ্টভাবে প্রদর্শিত হয়।

