Dues in Section

অল সেকশনস অপশনে প্রতিটি সেকশনের ডানদিকে অ্যাকশন কলামে একটি ড্রপডাউন মেন্যু রয়েছে। এই মেন্যুতে থাকা ‘ডিউস ইন সেকশন’ অপশনটি ব্যবহার করে অ্যাডমিন খুব সহজে সেই নির্দিষ্ট সেকশনের শিক্ষার্থীদের বকেয়া ফি-এর তালিকা দেখতে পারেন।

শাখা ভিত্তিক বকেয়া।
চিত্রঃ শাখা ভিত্তিক বকেয়া।

এই অপশনে ক্লিক করলে ‘ডিউস ইন [সেকশনের নাম]’ শিরোনামে একটি নতুন অপশন ভেসে ওঠে। এই তালিকায় সেকশনের সকল শিক্ষার্থীর নাম, ফর্ম নম্বর, ফোন নম্বর, মোট ফি, পরিশোধিত ফি (Paid), এবং বকেয়ার পরিমাণ (Due) স্পষ্টভাবে দেখানো হয়। তালিকার ডানদিকে প্রতিটি শিক্ষার্থীর বকেয়ার পাশে একটি ভিউ আইকন রয়েছে। এই আইকনে ক্লিক করে সেই শিক্ষার্থীর ভর্তি এবং বিল সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য দেখা যায়। এখানে অ্যাডমিশন ডিটেইলস এবং অল বিলস (All Bills) দেখা যায়, যা থেকে বোঝা যায় কোন বিলের কত টাকা বাকি আছে।

নির্দিষ্ট শিক্ষার্থীর বকেয়া।
চিত্রঃ নির্দিষ্ট শিক্ষার্থীর বকেয়া।

এই অপশনটি অ্যাডমিনকে দ্রুত আর্থিক বকেয়াগুলি চিহ্নিত ও ট্র্যাক করার এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়।

বকেয়া হিসাব।
চিত্রঃ বকেয়া হিসাব।
Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *