Sections Per Class

অল ক্লাসেস অপশনে থাকা প্রতিটি ক্লাসের ডানদিকে একটি বিশেষ আইকন রয়েছে, যা সেকশনস পার ক্লাস-কে বোঝায়। এই আইকনে ক্লিক করলে সেই নির্দিষ্ট ক্লাসের অধীনে থাকা সমস্ত সেকশনের একটি তালিকা একটি নতুন অপশনে ভেসে ওঠে।

শ্রেনি ভিত্তিক শাখা।
চিত্রঃ শ্রেনি ভিত্তিক শাখা।

এই তালিকাটির শিরোনাম থাকে অল সেকশনস (All Sections)। এখানে প্রতিটি সেকশনের নাম (Name), সেই সেকশনে বর্তমানে কতজন শিক্ষার্থী (Students) রয়েছে, এটি কোন ক্লাসের অধীনে, সেকশনটির জন্য কী ধরণের পেমেন্ট টাইপ প্রযোজ্য এবং এটি কখন তৈরি হয়েছে সেই তথ্যগুলো দেখা যায়। এই অপশনটি অ্যাডমিনকে কোনো ক্লাসের সাংগঠনিক কাঠামো এবং প্রতিটি সেকশনের শিক্ষার্থীর সংখ্যা এক নজরে যাচাই করার সুযোগ দেয়।

শাখা তালিকা।
চিত্রঃ শাখা তালিকা।
Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *