Payments

পেমেন্টস মেনুটি শিক্ষককে তাদের বেতন এবং অন্যান্য আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্যের একটি সারসংক্ষেপ দেখতে সাহায্য করে। এই অপশনটি ব্যবহার করে শিক্ষক জানতে পারেন যে প্রতিষ্ঠান থেকে তারা কী পরিমাণ অর্থ প্রাপ্য, তার মধ্যে কতটুকু ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে এবং কতটুকু বকেয়া রয়েছে।

পেমেন্ট ইনফরমেশন।
চিত্রঃ পেমেন্ট ইনফরমেশন।

মেন্যুটিতে শিক্ষক নিম্নলিখিত দুটি প্রধান অংশ দেখতে পান:

  • সারসংক্ষেপ অংশ: অপশনের উপরের দিকে শিক্ষকের নাম, মোট প্রাপ্য (Total Payable), মোট পরিশোধিত (Total Paid) এবং মোট বকেয়া (Total Due) টাকার পরিমাণ স্পষ্ট করে দেখানো হয়।
  • অল বিলস তালিকা: এর নিচের অংশে সমস্ত বিল বা ভাউচারগুলির একটি বিস্তারিত তালিকা তালিকাভুক্ত থাকে। এই তালিকায় ভাউচার (Voucher) নম্বর, বিলটি যিনি তৈরি করেছেন তার তথ্য (Created By), মোট বিলের পরিমাণ (Total), পরিশোধিত পরিমাণ (Paid), বকেয়া পরিমাণ (Due) এবং বকেয়ার তারিখ (Due Date) সহ সকল তথ্য অন্তর্ভুক্ত থাকে।
পেমেন্ট ইনফরমেশন।
চিত্রঃ পেমেন্ট ইনফরমেশন।

তালিকার ডানদিকে অ্যাকশনস (Actions) কলামে প্রতিটি বিলের পাশে একটি চোখ চিহ্নিত আইকন থাকে (লাল চিহ্নিত অংশ)। শিক্ষক যখন এই আইকনটিতে ক্লিক করেন, তখন তাঁকে বিলটির বিস্তারিত বিবরণ নামক একটি নতুন অপশনে নিয়ে আসা হয়। সেই অপশনে ভাউচার নম্বর, পেমেন্টের ধরন, মাস, পরিশোধিত এবং বকেয়া অর্থের একটি চূড়ান্ত হিসাব স্পষ্টভাবে প্রদর্শিত হয়। এর সাথে সেই বিলটির জন্য করা সমস্ত লেনদেনগুলিও তারিখ অনুযায়ী তালিকাভুক্ত থাকে। এই সামগ্রিক অপশনটি শিক্ষককে তাদের আর্থিক লেনদেনগুলি স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করে।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *