Edit

অল ফাইলস অপশনের তালিকায় অ্যাকশনস (Actions) কলামে যে তৃতীয় আইকনটি (যা পেন্সিল চিহ্নিত আইকন) থাকে, শিক্ষক সেই আইকনটিতে ক্লিক করলে সংশ্লিষ্ট ফাইলটির তথ্য সম্পাদনা করার অপশনটি খুলে যায়। এই অপশনটি ব্যবহার করে শিক্ষক পূর্বের অন্তর্ভুক্ত করা ফাইল বা তার সাথে সম্পর্কিত তথ্য পরিবর্তন বা আপডেট করতে পারেন।

ফাইলের তথ্য পরিবর্তন।
চিত্রঃ ফাইলের তথ্য পরিবর্তন।

ফাইল সম্পাদনা করার অপশনটিতে নিম্নলিখিত অংশগুলি থাকে, যেখানে শিক্ষক প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারেন:

  • File Name (ফাইল নেম): ফাইলটির নাম পরিবর্তন করার প্রয়োজন হলে এই ক্ষেত্রে তা করা যেতে পারে।
  • Class (ক্লাস) ও Section (সেকশন): যদি ফাইলটি ভুল ক্লাস বা সেকশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, তবে শিক্ষক ড্রপডাউন মেন্যু ব্যবহার করে তা সংশোধন করতে পারেন।
  • File (ফাইল): যদি শিক্ষক ফাইলটির বিষয়বস্তু পরিবর্তন করতে চান (যেমন: ফাইলের নতুন ভার্সন আপলোড করা), তবে এই ক্ষেত্র ব্যবহার করে নতুন ফাইল আপলোড করা সম্ভব।
পরিবর্তিত তথ্য সংরক্ষণ।
চিত্রঃ পরিবর্তিত তথ্য সংরক্ষণ।

সকল প্রয়োজনীয় পরিবর্তন অন্তর্ভুক্ত করার পরে শিক্ষককে অবশ্যই লাল চিহ্নিত “Save” বাটনটি-তে ক্লিক করতে হবে। এই বাটনটি চাপার মাধ্যমেই ফাইলটির সংশোধিত তথ্য এডুমেশন-এ সফলভাবে সংরক্ষিত হয়ে যায়।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *