Daily Attendance

ডেইলি অ্যাটেনডেন্স মেন্যুর অধীনে থাকা ভিউ/টেক অ্যাটেনডেন্স অপশনটি শিক্ষককে তাদের ইচ্ছামতো যেকোনো ক্লাস, সেকশন এবং নির্দিষ্ট তারিখের হাজিরা দেখতে বা নতুন করে হাজিরা অন্তর্ভুক্ত করতে সাহায্য করে। এই অপশনটি ক্লাস শিডিউল থেকে হাজিরা নেওয়ার চেয়েও বেশি নমনীয়তা প্রদান করে।

দৈনিক উপস্থিতি নির্ধারণ।
চিত্রঃ দৈনিক উপস্থিতি নির্ধারণ।

প্রথম অপশনটিতে প্রবেশ করলে শিক্ষককে প্রথমে ক্লাস (Class), সেকশন (Section) এবং তারিখ (Date) নির্বাচন করতে হয়। এই তিনটি তথ্য সঠিকভাবে নির্বাচন করার পরে শিক্ষককে অবশ্যই লাল চিহ্নিত “Proceed” বাটনটি-তে ক্লিক করতে হবে।

“Proceed” বাটনে ক্লিক করার পর এডুমেশন শিক্ষককে স্টুডেন্টস অ্যাটেনডেন্স (Students Attendance) নামক নতুন একটি অপশনে নিয়ে আসে। এই অপশনে সেই নির্বাচিত ক্লাস ও সেকশনের সমস্ত শিক্ষার্থীর তালিকা দেখা যায় এবং শিক্ষক প্রয়োজন অনুসারে হাজিরা নিতে বা পূর্বের হাজিরা পরিবর্তন করতে পারেন।

উপস্থিতির তথ্য সংরক্ষণ।
চিত্রঃ উপস্থিতির তথ্য সংরক্ষণ।

ক্লাস শিডিউল অপশনের মতো এখানেও ডিফল্টভাবে শিক্ষার্থীদের স্ট্যাটাস ‘Present’ হিসেবে থাকে। কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে, শিক্ষক অনুপস্থিত (Absent) শিক্ষার্থীদের ক্ষেত্রে স্ট্যাটাস পরিবর্তন করতে পারেন। হাজিরা নেওয়া সম্পূর্ণ হলে, শিক্ষককে অবশ্যই অপশনের উপরে বা নিচে থাকা লাল চিহ্নিত “Save” বাটনটি ব্যবহার করে এই তথ্যটি এডুমেশন-এ সফলভাবে সংরক্ষণ করতে হবে।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *