অল শিডিউলস অপশনের তালিকায় প্রতিটি ক্লাসের সারির শেষে থাকা অ্যাকশনস (Actions) ড্রপডাউন মেন্যু থেকে ‘Add class details’ অপশনটি নির্বাচন করলে শিক্ষককে ‘Add Class Details’ নামে একটি নতুন অপশনে নিয়ে আসা হয়। এই অপশনটি শিক্ষককে নির্দিষ্ট ক্লাসটির জন্য বিস্তৃত তথ্য এবং শিক্ষণ সামগ্রী অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়।

এই অপশনে নিম্নলিখিত অংশগুলি অন্তর্ভুক্ত থাকে:
- Class Summary: এটি একটি ফাঁকা ক্ষেত্র, যেখানে শিক্ষক ক্লাসটিতে কী কী বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন, তার একটি সংক্ষিপ্তসার লিখতে পারেন।
- Recorded Video Link of this Class: এই অংশে শিক্ষক ক্লাসের রেকর্ড করা ভিডিও থাকলে তার লিঙ্ক যোগ করতে পারেন, যাতে শিক্ষার্থীরা পরবর্তীতে সেই ক্লাসটি দেখতে পারে।
- Class Assignment: এই ক্ষেত্রটিতে শিক্ষক ক্লাসের সাথে সম্পর্কিত যেকোনো বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্টের বিবরণ লিখে অন্তর্ভুক্ত করতে পারেন।
- Class Material: এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষণ সামগ্রী (যেমন: নোটস, প্রেজেন্টেশন, অথবা অতিরিক্ত ফাইল) আপলোড করার সুযোগ দেয়। এই ক্ষেত্রে, স্টার (Star) চিহ্নিত অংশটি নির্দেশ করে যে এই তথ্যটি তালিকাভুক্ত করা আবশ্যিক। এখানে পিডিএফ, ডকুমেন্ট, স্প্রেডশিট, বা ছবি (সর্বোচ্চ ১০ এমবি সাইজের) ফাইল অন্তর্ভুক্ত করা যায়।

সকল তথ্য অন্তর্ভুক্ত করার পরে শিক্ষককে অবশ্যই লাল চিহ্নিত “Save” বাটনটি-তে ক্লিক করতে হবে, যার মাধ্যমে এই ক্লাস বিবরণটি সফলভাবে এডুমেশন-এ সংরক্ষিত হয়ে যায়।
