Scheduled

যখন একজন ছাত্র “Attendance Reports” মেনুর অধীনে থাকা “Scheduled” উপ-মেন্যুতে ক্লিক করে, তখন তার জন্য তালিকাভুক্ত করা ক্লাসগুলোর সময়সূচি অনুযায়ী উপস্থিতি রিপোর্ট সামনে আসে।

সময়সূচী ভিত্তিক উপস্থিতি।
চিত্রঃ সময়সূচী ভিত্তিক উপস্থিতি।

এই রিপোর্টটি ছাত্রের উপস্থিতির স্ট্যাটাস দেখায় এবং এখানে সময়সীমা (Date Range) নির্বাচন করে নির্দিষ্ট দিনের রিপোর্ট দেখার অপশনও থাকে।

এই তালিকায় যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখা যায়, তা হলো:

  • Section (সেকশন): ক্লাসটি কোন সেকশনের জন্য নির্ধারিত।
  • Class Title (ক্লাসের শিরোনাম): ক্লাসটি কোন বিষয়ের উপর নেওয়া হয়েছিল।
  • Attendance Status (উপস্থিতির স্ট্যাটাস): ছাত্র ক্লাসটিতে উপস্থিত ছিল নাকি অনুপস্থিত, সেই স্ট্যাটাস এখানে দেখা যায়।
  • Class Schedule (ক্লাসের সময়সূচি): ক্লাসটি কবে এবং কখন নির্ধারিত ছিল।
  • Attendance Taken On (উপস্থিতি নেওয়া হয়েছে): কবে উপস্থিতি রেকর্ড করা হয়েছে, সেই তারিখ ও সময়

এই অপশনটি ছাত্রকে তার ক্লাসে উপস্থিতি সহজে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এই মেন্যুতেই দৈনিক উপস্থিতির (Daily) রিপোর্ট দেখারও অপশন থাকে।

Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *